আমাদের মধ্যে অনেকেই একাত্তর দেখেনি। দেখেনি সেই একাত্তরের স্বাধীনতা যুদ্ধ। কিন্তু বরাবরই এ সময়ের মানুষের মাধ্য স্বাধীনতালিপ্সা প্রচন্ড। বিশেষ করে শেষ পনেরোটা বছর এদেশের স্বাধারণ মানুষ স্বাধীনতার স্বাধ পাবার জন্য ব্যকুল হয়ে উঠেছে কিন্তু স্বাধীনতার নূন্যতম স্পর্শও পায়নি।



হঠাৎ করেই এলো পালাবদলের হাওয়া। জেগে উঠলো এদেশের ছাত্র সমাজ। ভয়ংকর ভাবে দেশের ঘারে চেপে বসা পরাশক্তিকে হাজারো জীবনের বিনিময়ে দেশ ছাড়া করলো। আমরা জীবনের প্রথম বারের মতো স্বাধীনতা দেখতে পেলাম। লম্বা করে শ্বাস নিয়ে স্বাধীন বাতাস গ্রহন করলাম। মন প্রান ভরে গেলো প্রচন্ড ভালো লাগায়।

কিন্তু, স্বাধীন হবার পরই প্রশ্ন উঠলো- "অর্জিত হলো স্বাধীনতা, রক্ষা হবেতো?"